কাপ্তাইয়ে মাসব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধন

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলায় বৃহস্পতিবার উত্সবমুখর পরিবেশে মাসব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ফিতা কেটে স্বাধীনতা মেলা উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, আওয়ামী লীগ নেতা খালেকুন নুর শিকদার, আক্তার হোসেন মিলন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অংসুছাইন চৌধুরী বলেন, মহান স্বাধীনতার মূলমন্ত্রকে ধারণ করেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত নারী-পুরুষ ও শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি থাকবে বিনোদনের ব্যবস্থা।