কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

কুমিল্লা প্রতিনিধি

বিশেষ কৌশলে পাচারের সময় ৮ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর সুধারাম থানার পন্ডিতপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

জেলা ডিবির এসআই পরিমল চন্দ্র দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।