সুন্দরগঞ্জে বজ্রপাতে এক জনের মৃত্যু আহত পাঁচ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে কবিতা রাণী (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ নারী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত কবিতা ঐ গ্রামের রবি চন্দ্র এর স্ত্রী। আহতদের মধ্যে সেবু বালা (৩০) নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চার জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিরুল অহসান সেলিম জানান, ঐ ছয় নারী একটি ধানখেত থেকে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কবিতা রাণী।