গাইবান্ধা প্রতিনিধি
বভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সিপিবির দলীয় কার্যালয়ে জেলা শাখার সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, সিপিবি নেতা মাহমুদুল গনি রিজন প্রমুখ। শেষে জেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।