সুজানগরে উঠছে নতুন পেঁয়াজ, কমছে দাম

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে মৌসুমী নতুন পেঁয়াজ। আর এতে সপ্তাহ ব্যবধানে মণপ্রতি দাম কমেছে প্রায় ২ হাজার টাকা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও ১ হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। উপজেলার মানিকহাট গ্রামের আরেক পেঁয়াজ চাষি ওমর আলী প্রামাণিক জানান, প্রতি বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে বীজ, শ্রমিক ও সার বিষসহ উত্পাদন খরচ হয় ২০/২৫ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উত্পাদন হয় গড়ে ৬০ মণ। এ হিসাবে বর্তমান বাজারে এক বিঘা জমিতে উত্পাদিত পেঁয়াজের মূল্য ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা। যা উত্পাদন খরচের চেয়ে চারগুণ বেশি। ফলে কৃষকরা পেঁয়াজের বর্তমান দাম পেয়ে খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, এখনো পেঁয়াজ তেমন উঠানো শুরু হয়নি। আগামী ১০/১২ দিনের মধ্যে ব্যাপকভাবে উঠানো শুরু হবে। এ সময় দাম আরো কমে যাবে।