৭ই মার্চ ১৯৭১

এই সময়ের ছড়া 

অনু ইসলাম

 

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ময়দান

গলা ফাটিয়ে লক্ষ মানুষ দিচ্ছে স্লোগান

আমার নেতা তোমার নেতা সবার নেতা

প্রাণপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

রেসকোর্সে ঠাসাঠাসি জনতার মহাউত্থান

দিকে দিকে চারিদিকে চাঞ্চল্য গণজাগরণ

অপেক্ষমাণ সবাই এখনই শুনবে ভাষণ

মঞ্চে দাঁড়িয়ে গেছেন শেখ মুজিবুর রহমান।

 

সাগরে জেগেছে জোয়ার, নদীতে বান

পাখপাখালিতে মুখরিত শালবাগান

মুজিবের কণ্ঠে স্বাধীনতার আহ্বান

চিরজীবী শেখ মুজিবুর রহমান।