স্পোর্টস রিপোর্টার
দুনিয়া জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আতঙ্কিত এএফসি এবং ফিফাও। কারণ বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই খেলা চলছিল। কিন্তু এই প্রাণঘাতী ভাইরাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে কি হবে না। ২৬ মার্চ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ রয়েছে বাংলাদেশে। আফগানিস্তান আসবে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নিয়ে রাখছে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘এশিয়ান কোয়ালিফায়ার্সের খেলা রয়েছে। ফিফারও খেলা রয়েছে। এশিয়ার খেলাগুলো কি হবে তা ফিফাকে জানাবে এএফসি।’
করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয়েছে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ এবং দিল্লীতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্যুটিং। বাংলাদেশের অংশগ্রহণ করার কথা ছিল এখানে।