ডিবি অফিসের নির্মাণাধীন ফটক ধসে আহত ৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে চার নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—রবিউল ইসলাম, মিলন শেখ, আ. রশিদ ও ইলিয়াস হোসেন।

ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন আহতরা জানান, ডিবি অফিসের নতুন প্রধান ফটক নির্মাণের কাজ করছিলেন তারা। বেশ কিছুদিন ধরেই সেন্টারিং এবং রডের কাজ চলছিল। সকাল থেকে গেটের ওপরে ছাদে ঢালাই করা হচ্ছিল। গেটটি ২৫ ফুট উঁচু ও সেন্টারিংয়ের বাঁশ জোড়া লাগানো হওয়ায় ঢালাইয়ের সময় অতিরিক্ত চাপে এবং সেন্টারিংয়ের বাস ভেঙে ছাদ ধসে পড়ে।