১৬ পদে আওয়ামী লীগ ছয়টিতে বিএনপি সমর্থিতরা জয়ী

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২০-২১) সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা সহসভাপতি, কোষাধ্যক্ষ, লাইব্রেরী সম্পাদক, মহিলা সম্পাদকসহ ছয় পদে জয়ী হয়েছেন। ভোটগণনা শেষে শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আসলাম হোসেন বেসরকারিভাবে ঐ ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার ঐ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন : সভাপতি আব্দুস সোবহান, সহসভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক জাকিরউদ্দিন আহাম্মদ, সহসাধারণ সম্পাদক আলী আহাম্মদ মিয়া, অডিটর এস এম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম খলিল, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন-৫, সদস্য আনিসুর রহমান খান (শিমুল), কামাল দেওয়ান, হাবিবুর রহমান (নয়ন), শফিকুল ইসলাম শফিক, ফয়েজিয়া আক্তার (পপি), রাশেদুল ইসলাম (রাসেল), সোহেল রানা, হাবিবুর রহমান (হাবিব) ও সেলিনা বেগম।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন : সহসভাপতি আব্দুর রাজ্জাক সরদার, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, লাইব্রেরি সম্পাদক নজরুল ইসলাম (রতন), মহিলা সম্পাদিকা হোসনা আক্তার (হাসি), সদস্য ওসমান গনি টিটু ও রবিউল আলম।