তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। গতকাল দেশটির স্বরাষ্ট্রমন্¿ণালয় জানায়, রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের বাইরে হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মোটরসাইকেলে এসে এক ব্যক্তি বার্গেস ডু লাক জেলায় কূটনৈতিক মিশনের কাছে আত্মঘাতী হামলা চালায়। দূতাবাসের বাইরে সড়কে ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা গেছে। বিস্ফোরণস্থল ঘিরে রাখে পুলিশ। সেখানে চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। পেছনে মার্কিন পতাকা উড়ছে। -আল-জাজিরা