রাতের আঁধারে শীতার্তদের পাশে ইউএনও শারমিন আখতার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে শীতের রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়, বৃদ্ধ, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে ইউএনও শারমিন আখতার।

জানা গেছে, গত রবিবার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ড, ওমরপুর সড়ক পাড়া ও কাথমসহ পৌর এলাকার যেসব স্থানে ছিন্নমূল মানুষকে তিনি কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।