গোপন বৈঠক থেকে শিবিরের ১১ নেতাকর্মী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, তারা ওই বাড়ির উঠানে গোপন বৈঠক করছিল। এসময় দুটি ককটেল, দেশীয় অস্ত্র, লোহার রড, দুটি ছোরা ও লিফলেট উদ্ধার করা হয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ্বরচাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মো. হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. বায়েজীদ বোস্তামী। 

আরও পড়ুন: মৃত্যুদণ্ড হতে পারে সৌদির দুই যুবরাজের

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গোপনে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টির জন্য তারা নিয়মিত মিলিত হতো। 

ইত্তেফাক/এসি