চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী বলেছেন, ’৭০-এর মতো চন্দনাইশ তথা দেশের বিভিন্ন এলাকায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে করে নির্বাচনে অনেক প্রার্থী ভয় পাচ্ছেন তাদের জামানত হারাবে আশঙ্কায়। বিএনপি জোট সরকার ক্ষমতায় আসলে দেশ জঙ্গিবাদে পরিণত হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ নজরুল ইসলাম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।