নাগেশ্বরীতে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

নাগেশ্বরীতে দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- রামখানা ইউনিয়ন সভাপতি এসএম এরশাদুল হক ও সহ-সভাপতি শফিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ফজলুল করিম সাজু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

তারা জানান, সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী, নৈতিক স্খলন জনিত কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ৫ মার্চ রাতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে বহিষ্কৃত ওই দুই নেতাকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ।

ইত্তেফাক/আরকেজি