ফিন্যান্স ব্যাংকিং ও বীমা

ফিন্যান্স ব্যাংকিং ও বীমা

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা

২০২০ সালের প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ফিন্যান্স এর নমুনা প্রশ্ন দেয়া হলো। বাসায় অনুশীলন করো।

 

১. বন্ডের মূল্য ১,০০০ টাকা, কুপন হার ১০%, আয়ের হার ১২%।

ক.স্টক কী?                  ০১            খ.অগ্রাধীকার শেয়ারকে কেন হাইব্রীড শেয়ার বলা হয়?         ০২           

গ.বন্ডের মূল্য নির্ণয় কর?                                ০৩           ঘ. মেয়াদ ১০ বছর এবং কুপন হার যদি ০% হয় তা হলে বন্ডের মূল্য নির্ণয় কর?          ০৪

২. স্কয়ার কোম্পানী ৬,৫০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা । কোম্পানী প্রতি বছর ৩০% হারে কর দেয়। বাট্টার হার ১০%। মেশিনটি থেকে কর পূর্ব আয় হবে নিম্নোক্তভাবে।

বছর                                                                             EBT

১                                                                              ১,০০,০০০

২                                                                              ২,০০,০০০

৩                                                                              ৩,০০,০০০

৪                                                                              ২,৫০,০০০

৫                                                                              ২,০০,০০০

ক. স্টক কী?                 ০১           

খ. জামানতের ভিত্তিতে বন্ড কত প্রকার ও কী কী?                 ০২            গ. PBP, ARR নির্ণয় কর।           ০৩           ঘ.PV নির্ণয় কর।                          ০৪           ৩.  মি.সুমন ও মি.সনেট দুই ভাই। মি.সুমন ৬ বছর পর একটি কম্পিউটার ১,১০,০০০ টাকা দিয়ে কিনতে চায় এবং উক্ত টাকা সে সোনালী ব্যাংকে কিস্তি আকারে জমা করতে আগ্রহী। মি.সনেট ৭ বছর পর ১,২০,০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করার জন্য প্রতি বছরের  শুরুতে ১১,০০০ টাকা করে সোনালী ব্যাংকে জমা রাখে। উভয় ক্ষেত্রে সুদের হার ৫%।

ক.সরল সুদ কি?           ০১            খ. ঋণ পরিশোধকরণ সূচীর ছকটি প্রস্তুত কর।।                     ০২           

গ. প্রতিবছর শেষে মি.সুমন ব্যাংকে কত টাকা জমা করবে?                     ০৩          

ঘ. তুমি কি মনে কর নির্দিষ্ট সময় পর মি.সনেট একটি কম্পিউটার কিনতে পারবে?-প্রমাণসহ ব্যাখ্যা কর।                            ০৪

৪. ন্যাশনাল কোম্পানী লি: এর তথ্যাবলী নিম্নরূপ;

বিক্রয় ২০ টাকা,পরিবর্তনশীল ব্যয় ১২ টাকা,স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা। বিক্রয়  ১০,০০০ একক।

ক. সমচ্ছেদ বিন্দু কী?                    ০১            খ. সমচ্ছেদ বিন্দু চিত্রের মাধ্যমে দেখাও।            ০২           

গ. যদি কোম্পানী মুনাফা ৪০,০০০ টাকা করতে চায় তাহলে কত টাকার পণ্য বিক্রি করতে হবে?                     ০৩

ঘ. যদি ১৫,০০০ একক  বিক্রি করে ২০,০০০ টাকা লাভ  চায় তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কত ?                               ০৪

৫. স্টার সু কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণি নিম্নরূপ;

তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণি

               বিবরণ

  ৩১.১২.২০১৫

  ৩১.১২.২০১৪          

সম্পদ:

নগদ

প্রাপ্য হিসাব

মজুদপণ্য

বিনিয়োগ

যন্ত্রপাতি

অবচয় সঞ্চিতি

 

দায় ও শেয়ার মালিকদের মূলধন:

প্রদেয় হিসাব

বকেয়া খরচ

প্রদেয় বন্ড

সাধারণ শেয়ার

সংরক্ষিত আয়

 

৯৮,৭০০

৮৭,৮০০

১,২১,৯০০

৮১,৫০০

২,৫০,০০০

(৪৯,৫০০)

৫,৯০,৪০০

 

৫৭,৭০০

১২,১০০

১,০০,০০০

২,৫০,০০০

১,৭০,৬০০

৫,৯০,৪০০               

 

৪৭,২৫০

৫৬,০০০

১,০৩,৬৫০

৮৭,০০০

২,০৫,০০০

(৪০,০০০)

৪৫৮৯০০

 

৪৮,২৮০

১৮,৮৩০

৮০,০০০

২,০০,০০০

১,১১,৭৯০

৪,৫৮,৯০০               

 

অন্যান্য তথ্যাবলী:

নগদে যন্ত্রপাতি ক্রয় ৯২,০০০ টাকা। বিনিয়োগ ক্রয়মূল্যে বিক্রি করা হয়েছে যন্ত্রপাতি বিক্রয় ১৫,৫৫০ টাকা, যার ক্রয় মূল্য ছিল ৪৭,০০০ টাকা। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ৮,৭৫০ টাকা। নগদে লভ্যাংশ পরিশোধ ৮৮,৪০০ টাকা। নিট আয় ১,৪৭,২১০ টাকা। সুদ পরিশোধ ২,৯৪০ টাকা।

ক.আর্থিক বিশ্লেষণের পদ্ধতি কয়টি?                                               ০১

খ. অবচয়কে কেন অনগদ খরচ বলা হয়?                                         ০২

গ.পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণি প্রস্তুত কর।                            ০৩

ঘ. কোম্পানির নগদের উত্স ও এর ব্যবহার মূল্যায়ন কর।                     ০৪

৬. একটি কোম্পানীর বন্ডের মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ১০ বছর,কুপন হার ১০% এবং আয়ের হার ৮%।

ক.বন্ড বলতে কী বোঝ?                                                                ০১

খ.বন্ড ইস্যু করতে পারে কে কে?                                                     ০২

গ.বন্ডের মূল্য নির্ণয় কর।                                                               ০৩

ঘ.যদি অর্ধ-বার্ষিকে সুদ গণনা করা হয় তাহলে বন্ডের মূল্য কত হবে?        ০৪

৭. মি.সুমন একজন সফল মোটর বাইক ব্যবসায়ী। তিনি Hero কোম্পানীর মোটর বাইক ১/১০,নিট ৩০ শর্তে  ক্রয় করতে পারেন। আবার তিনি ইচ্ছা করলে Bajaj কোম্পানীর বাইক ৪/১০, নিট ৩০ শর্তে ক্রয় করতে পারেন।

ক.ঘূর্ণায়মান ঋণ কি?                                                                   ০১

খ.ব্যবসায় প্রতিষ্ঠানে কাম্য নগদ সংরক্ষণের ৪ টি  উদ্দেশ্য বুঝিয়ে লিখ।    ০২

গ. Hero কোম্পানীর ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় কর।                           ০৩

ঘ. দুইটি কোম্পানীর মধ্যে কোনটি মি.সুমনের জন্য অধিকতর গ্রহণযোগ্য-বিশ্লেষণ কর ।                                ০৪

৮. মি.শফিক একটি প্রতিষ্ঠানের হিসাব বিভাগে চাকুরি করে। এই প্রতিষ্ঠানটি আশা ট্রেডার্স থেকে ধারে মাল ক্রয় করে। আশা ট্রেডার্স ২/১০, নিট ৪৫ শর্তে মাল বিক্রয় করে। মি.শফিক তার মালিককে ২% বাট্টার সুযোগ গ্রহণের অনুরোধ করেন। তার মালিক বলল যদি ২% বাট্টার সুযোগ গ্রহণ করি তাহলে ব্যাংক থেকে ১৪% সুদে ঋণ গ্রহণ করতে হবে, যাতে খরচ বেশি হবে।

ক.ঘূর্ণায়মান ঋণ কী?                                                                   ০১

খ.ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে?                                                              ০২

গ.ব্যবসায় ঋণের বার্ষিক ব্যয় নির্ণয় কর।                                          ০৩

ঘ. মি.শফিক ও মালিকের মধ্যে কার সিদ্ধান্ত সঠিক বলে  মনে কর?-প্রমাণসহ ব্যাখ্যা কর।                               ০৪

৯. বিভাষ লি.একটি চেয়ার উত্পাদনকারি প্রতিষ্ঠান। প্রতিটি চেয়ার ৪৫০ টাকা মূল্যে বিক্রি করা হয়। মোট ব্যয় ১৮,০০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ২০০ টাকা। প্রতিষ্ঠানটি বছরে ১৩,০০০ টি চেয়ার বিক্রি করে ১২,০০,০০০ টাকা মুনাফা করতে চায়।

ক.পরিবর্তনশীল ব্যয় কী?                                                                            ০১

খ. আধা-পরিবর্তনশীল ব্যয়ের ২টি উদাহরণ দাও।                              ০২

গ. সমচ্ছেদ বিন্দু নির্ণয় কর (একক)।                                              ০৩

ঘ. কোম্পানী কি কাঙ্খিত মুনাফা অর্জন করতে পারবে?                       ০৪

১০. সামিয়া  ৮০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করতে চায়। সামিয়ার নিকট ২টি বিকল্প রয়েছে। এক-সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করে দেয়া। দুই-৬০% নগদে পরিশোধ এবং বাকী টাকা বার্ষিক ৪,৬০০ টাকা করে ১০ বছরে পরিশোধ করা। সুদের হার ১২%।

ক. চক্রবৃদ্ধি সুদ কী?      ০১            খ. অর্থের বর্তমান সময় পছন্দনীয়তার কারণগুলো কী কী?     ০২               

গ. কিস্তির বর্তমান মূল্য নির্ণয় কর।                     ০৩                   

ঘ. সামিয়ার কোন বিকল্পটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর?            ০৪

 ১১. বিক্রয় মূল্য  ১০ টাকা,পরিবর্তনশীল ব্যয়  ৬ টাকা, বিক্রয় একক ১০,০০০ এবং স্থায়ী ব্যয় ২০,০০০ টাকা।

ক.একটি আধা-পরিবর্তনশীল ব্যয়ের নাম লিখ?    ০১                                    

খ.সমচ্ছেদ বিন্দু চিত্রের মাধ্যমে দেখাও।             ০২                 

গ.নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় কর।                 ০৩          

ঘ. ১৫,০০০ একক  বিক্রি করে ২৫,০০০ টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য কত হবে?               ০৪