মুহম্মদ আনিসুল হক
৮ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১২ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: নীলা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনবোধে তাদের সহযোগিতা গ্রহণ করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পরিবেশের সঙ্গে নিজিকে মানিয়ে চলুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়বে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনবোধে যথাযথ চিকিত্সা নিন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পুরোনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতার সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।