সাব্বির নাসিরের ‘মৃত জোনাকি’

g বিনোদন রিপোর্ট

 

সংগীতশিল্পী সাব্বির নাসিরের নতুন গান ‘মৃত জোনাকি’ সম্প্রতি প্রকাশ গানচিল থেকে। এরইমধ্যে গানটি শ্রোতাপ্রিয় হয়েছে। দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও সমাদৃত হচ্ছে তাদের কাজ। বলিউডে তারা ৪ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’ ব্যাপক সাড়া ফেলেছে। ২০১৫-২০১৬ সালে বলিউডের আরও ৬-৭টি গানের সংগীতায়োজন করে ‘এপিরাস’। আরমান মালিকের সঙ্গে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘বুদ্ধু সা মান’, ‘গোলমাল অ্যাগেইন’ ছবির ‘হাম নেহি শুধরেঙ্গে’ ও ‘বারবার দেখো’ ছবির ‘শ আসমান’ এবং অর্ক প্রাভ মুখার্জির সঙ্গে ‘দরিয়া’ ও ‘সালাম-ই-ইশক’-এর রিমেকের সংগীতায়োজন করেন। সংগীত পরিচালক মিট ব্রোস ও সারিব-তোশির কয়েকটি গানেও কাজ করেছেন তারা। সাব্বির নাসির বলেন, ‘হর্ষ গানটি শোনার পর শাফি মুগ্ধ হয়ে মুম্বাই থেকে আমাকে ফোন করেন। তাদের গানে আমাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এরপর নতুন এ প্রোজেক্টের কাজ শুরু করা হয়।’ তানিম রহমান অংশু মিউজিক ভিডিও নির্মাণ করেন। যেখানে মডেল হিসেবে সালহা খানম নাদিয়া ও আশফাক কাজ করেছেন।