কুড়িলে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কুড়িল এলাকায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রাকিবুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িল তিনশ’ ফুট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আওলাদ হোসেন ও আরোহী রাকিবুর রহমান আহত হন। পুলিশ তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সোয়া ৪টার দিকে রাকিবুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। খিলক্ষেত থানার এএসআই মনতোষ সরকার জানান, বোয়ালিয়া ব্রিজের পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকআপটি জব্দ  এবং চালককে গ্রেপ্তার করেছে। জানা গেছে, নিহত রাকিবুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুলফিনা গ্রামে।