মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা

মোবাইলফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। গাড়ির নিচে চাপা পড়ার আশঙ্কা এক শত ভাগ। কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। পায়ে হেঁটে চলার সময় মোবাইলফোনে কল এলে সবচেয়ে ভালো হবে রাস্তার এক পাশে নিরাপদ স্থানে দাঁড়িয়ে কথা শেষ করে তারপর পথে নামা। অনেকেই আছেন যাঁরা বাসে চড়ে উচ্চ স্বরে মোবাইলফোনে আঞ্চলিক ভাষায় কথা বলতে থাকেন। এটা যে কারো জন্যই বিরক্তিকর। নামাজরত মানুষের কানে মোবাইলের রিংটোন বিরক্তির সৃষ্টি করে। বাচ্চাদের হাতে এখন স্মার্টফোন দেখা যায়। এটা একটা ছেলে বা মেয়ের বখে যাওয়ার পেছনে বড়ো ভূমিকা রাখে বলে মনে করি। অভিভাবকদের উচিত হবে কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের হাতে স্মার্টফোন না দেওয়া। রাস্তায় চলাচলরত অবস্থায় মোবাইলফোনে কথা বলাটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে। আসুন আমরা জীবনের প্রতি যত্নবান হই।

এম এ খালেক

৩৯৪/৩ মধুবাগ, মগবাজার,

রমনা, ঢাকা ১২১৭