ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ১০ শ্রেণির স্কুলছাত্রী শ্রাবনী রানি রায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষকদের আয়োজনে মিছিল বের হয়। পরে শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, সহকারী শিক্ষিকা প্রীতি গাঙ্গুলীসহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, গত বুধবার রাতে স্বামী সোহাগ বর্মণ ধারাল ছুরির আঘাতে হত্যা করে স্কুলছাত্রী শ্রাবনী রানিকে। পরে রাতেই নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ সোহাগ বর্মণকে গ্রেফতার করে।