নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে শুক্রবার রাতে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মো.আবুল কালাম আজাদের নেতৃত্বে এস আই দুরুল হুদা, নূর জাহিদ, এ এস আই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালান। এ সময় উপজেলা সদরের স্বপ্নের বাজার মার্কেটের সামনে থেকে চোলাই মদসহ মিলন রেজা ও ফুল কুমারকে গ্রেফতার করা হয়। ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি।