সুন্দরগঞ্জে বজ্রপাতে আহত আরো এক নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

জেলার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতে গুরুতর আহত সেবু বালা মারা গেছেন। শুক্রবার রাতে চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই জন। এর আগে একই গ্রামের রবি চন্দ্রর স্ত্রী কবিতা রানি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

নিহত সেবু বালা ঐ গ্রামের আকালু চন্দ্র বর্মনের স্ত্রী। এ ঘটনায় আহত অপর চার জনকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল অহসান সেলিম জানান, শুক্রবার সকালে কবিতা রানীসহ ছয় কৃষানি ধানখেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কবিতা রানি ও অহত হন পাঁচ জন।