কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জের বেথুলী গ্রাম থেকে শুক্রবার রাতে ইসলামী ছাত্র শিবিরের ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, চারটি লোহার রড ও দুটি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়ির উঠান থেকে শিবিরের ১১ জনকে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা মিলিত হয়েছিল।