ম্যারাথনে সেরা আল আমিন ও সাবিহা

 

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে ছেলে ও মেয়েদের বিভাগে সেরা হয়েছেন যথাক্রমে আল আমিন ও সাবিহা আল সোহা। সাইক্লিংয়ের দুই বিভাগে সেরা হয়েছেন সাইফুল ইসলাম রাসেল ও শাজনীন জাহান।

হাতিরঝিলে গতকাল শনিবার ম্যারাথন দিয়ে শুরু হয় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটদের এই প্রতিযোগিতা। ছেলেদের বিভাগে প্রথম হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল আমিন। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোহা।

সাইক্লিংয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছেলেদের বিভাগে প্রথম হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসেল। মেয়েদের বিভাগে সেরা হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাজনীন। ম্যারাথন ও সাইক্লিংয়ে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।-বিডি নিউজ