দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের (২০২০-২০২২) নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম আকতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের সহসভাপতি পদে মো. খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আলী আমজাদ মারুফ, প্রচার সম্পাদক মো. লিটন গাজী, কোষাধ্যক্ষ আ. মালেক মিয়াজী এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. শহীদুল ইসলাম, জিহাদ সামদানী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন খান গতকাল শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সাব-কমিটির সদস্যরা হলেন— আমীর মুহাম্মদ জুয়েল ও মো. তাজাম্মেল হক।
অভিনন্দন
দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. গোলাম আকতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আমীর মুহাম্মদ জুয়েল ও ডেপুটি ইউনিট চিফ মো. আনিস মন্ডল, দৈনিক ইত্তেফাক (এন এন পি পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।—প্রেস বিজ্ঞপ্তি