আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মূল প্রবন্ধ পড়বেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।—প্রেস বিজ্ঞপ্তি