কালিয়ায় মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

কালিয়ায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার পাটনা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর  আহত মা ও ছেলেকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার পাটনা গ্রামের মেছের খার স্ত্রী আহত নাজমা বেগম বলেন, তার স্বামীর সঙ্গে মেছেরের ভাই ইব্রাহিম খাসহ অন্য ভাইদের পৈত্রিক জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ঐ দিন দেবর ইব্রাহিমের নেতৃত্বে অন্যরা তাকে ও তার ছেলে মুন্না খাকে কথা বলার ছলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি গাছে বেঁধে তাদের বেধড়ক মারধর করে।

উপজেলার নড়াগাতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, ঐ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।