চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে সমিতির সদস্যবৃন্দের সন্তানদের ২০১৯ সালের পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার তোপখানা রোডস্থ সমিতির ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী, সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. দিদারুল আনোয়ার, সমিতির সহসভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাবুদ, সহসভাপতি ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, জয়নুল আবেদিন জামালসহ সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি