দেশে ও বিদেশে ডিজিটাল লেনদেনকে উত্সাহিত করার লক্ষ্যে শুরু হওয়া মাস্টারকার্ড ‘ম্যাজিক্যাল বার্সেলোনা’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ কামাল উদ্দিনসহ পার্টনার ব্যাংকের পদস্থ কর্মকর্তা ও বিজয়ীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ‘ড্রিম প্রাইজ’ বিজয়ী এ কে এম ফজলুল হক পেয়েছেন সঙ্গীসহ স্পেনের বার্সেলোনাতে চার দিন তিন রাত থাকার সফর, যার যাবতীয় ব্যয় বহন করবে মাস্টারকার্ড। ক্যাম্পেইনের অন্যান্য বিজয়ীরা পাচ্ছেন ভ্রমণ প্যাকেজ ছাড়াও গেজেট, রিস্ট ওয়াচ, ডাইনিং এবং লাইফস্টাইল ভাউচারের মতো আকর্ষণীয় পুরস্কার।
এই ক্যাম্পেইনের সঙ্গে পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত ছিল: এবি ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।