ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি পাশা সাধারণ সম্পাদক ফারুক

সরকারের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশাকে সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন শেখকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ৭১ সদস্যের কার্য নির্বাহী কমিটি গতকাল গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির অন্যদের মধ্যে সহসভাপতি পদে ১০ জন, যুগ্ম সম্পাদক পদে পাঁচ জন, সাংগঠনিক সম্পাদক পদে তিন জনসহ ২৩টি পদে এক জন করে এবং ২৮ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।