বঙ্গবন্ধু আন্তঃস্কুল বাস্কেটবল
দুরন্ত বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট-২০২০’ ফাইনালে সেন্ট গ্রেগরী হাই স্কুল, ঢাকা এবং বালিয়াপুকুর বিদ্যানিকেতন, রাজশাহী লড়াই করে। ফাইনালে সেন্ট গ্রেগরী হাই স্কুল ৩৪-১৯ পয়েন্টের ব্যবধানে বালিয়াপুকুর বিদ্যানিকেতনকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালিয়াপুকুর বিদ্যানিকেতন, রাজশাহী রানার্স আপ হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর মাননীয় মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ স্কুল দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
প্রধান অতিথি অংশগ্রহণকারী স্কুলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে পরিচিত হন এবং উপস্থিত সকল খেলোয়াড়ের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের মাননীয় সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক এমপি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লে. কমান্ডার এ কে সরকার (অব:)।