শ্যাঙ্কলি-তুলনায় ক্লপের না

শনিবার রাতে বোর্নমাউথকে হারিয়ে বিল শ্যাঙ্কলির লিভারপুলের ঘরের মাঠে টানা ২১ জয়ের রেকর্ড ভেঙেছেন মোহামেদ সালাহরা। এমন অর্জনের পর শ্যাঙ্কলির সঙ্গে নিজের তুলনায় বেশ নারাজই হলেন অল রেড কোচ য়ুর্গেন ক্লপ। ১৯৫৯ থেকে ১৯৭৪, এই ১৫ বছরে লিভারপুলকে তিনটি লিগ শিরোপা জিতিয়েছিলেন শ্যাঙ্কলি। তার অধীনে ১৯৭২ সালে নিজেদের মাঠে টানা ২২টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে অলরেডরা। যা ভাঙে গত শনিবার। বোর্নমাউথের বিপক্ষে ২-১ ব্যবধানে পাওয়া জয়টি ছিল ঘরের মাঠে দলটির টানা ২২তম জয়। এমন কীর্তির পরে পূর্বসূরির সঙ্গে ক্লপের তুলনা হওয়াটা খুবই স্বাভাবিক। তবে ক্লপ এমন তুলনা থেকে হাঁটলেন নিরাপদ দূরত্বেই। বললেন, ‘তার সঙ্গে কখনোই নিজেকে তুলনা করব না আমি।’