আর্সেনালের জয়ের দিনে নামল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক

মৌসুমের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে নিজেদের অপরাজিত যাত্রাটাকে আটে উন্নীত করল তারা। ঠিক বিপরীত চিত্র টটেনহ্যামে। টানা পয়েন্ট খুইয়ে শেষ চারের আশা ফিকেই হয়ে গেছে দলটির। বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হোসে মরিনহোর দল।

গত শনিবার রাতে নিজেদের মাঠে আর্সেনাল দারুণ খেললেও জয়সূচক গোলটি পায় ৭৮ মিনিটে। মেসুত ওজিলের বাড়ানো বলে দারুণ এক ফিনিশে শেষ চার ম্যাচে ব্যক্তিগত তৃতীয় গোলটির দেখা পান আলেক্সান্দার লাকাজেত। জয় নিশ্চিত হয় আর্সেনালেরও।