একজন জিউসকে কেজিবির লোকজন সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে গেল।
—তোমাকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে ধরা হয়েছে। আশা করি যা প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তর দেবে। এবার বল কার্ল মার্কস কে?
—জীবনে নাম শুনিনি।
—লেনিন?
—চিনি না।
—দেখ আমাদের সঙ্গে ইয়ার্কি করবে না ঠিক ঠিক উত্তর দাও। কেজিবির লোকজন ক্ষিপ্ত!
এবার জিউস বলল—আরে বাবা তুমি কি স্লোমো স্কাজম্যানকে চেন?
—না।
—তাহলে মরডিকা টিসকার?
—না।
—তাহলেই বোঝ তুমি আমার বন্ধুদের চেন না, আমার কী ঠেকা তোমার বন্ধুদের চেনার?