রাবির ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। উক্ত পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. লুত্ফর রহমান ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

প্রক্টর অধ্যাপক ড. মো. লুত্ফর রহমান বলেন, ‘ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ পেয়েছি। আদেশ অনুযায়ী কাজ করব।

সম্প্রতি উচ্চ আদালতের দায়ের করা একটি রিটকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।