কামারখন্দে পিইসিতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে পত্র পল্লব বিদ্যা নিকেতনে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ২১তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৯ জন জিপিএ-৫, চার জন ট্যালেন্টপুলে ও এক জন সাধারণ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিনা আখতার প্রমুখ।