ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আলোচিত ইমাম হোসেন হীরাকে হত্যার দায়ে দুই ভাই জাকির হোসেন ও খালেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল ইসলাম এ রায় দেন। সেইসঙ্গে মামলার অপর আসামি খতেজা বেগমকে বেকসুর খালাস দেন বিচারক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই ভাই জাকির হোসেন ও খালেক দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর ইমাম হোসেন হীরাকে হত্যার অভিযোগে নিহতের ভাই শাহজাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় হত্যা মামলা করেন।