মরমি কবি পাগল কানাইয়ের জন্মজয়ন্তী আজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

আজ ৯ মার্চ মরমি লোককবি পাগলা কানাইয়ের ২১০তম জন্মজয়ন্তী। ১৮০৯ সালের এদিনে পাগলা কানাই ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামে জন্মগ্রহণ করেন। দিনটি পালনের জন্য পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ বেড়বাড়ি গ্রামে কবির মাজার প্রাঙ্গণে ৫ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির মাজারে পুষ্পস্তবক প্রদান, মিলাদ মাহফিল, লাঠিখেলা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান। এ উপলক্ষ্যে মাজার প্রাঙ্গণে গ্রামীণ মেলা বসেছে।

 

 

০