চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহসভাপতি সংবাদপত্র হকার্স নেতা দেলোয়ার হোসেন পাটোয়ারী (৫৩) আর নেই। গতকাল রবিবার সকালে সংবাদপত্র সরবরাহকালে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুর ১২টার দিকে চেরাগী পাহাড়স্থ আজাদী কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার দিঘলী গ্রামে ২য় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নুর আহাম্মদ, সম্পাদক হেফাজুতুর রহমান ভূঁইয়া, হকার্স সমিতির সভাপতি মো. ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি নুরুল আলম, সাবেক সম্পাদক অরুণ সেন, সাবেক সম্পাদক মকবুল হোসেন সরকার, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মনির আহম্মদ, মোস্তফা খোকন, দাউদুল ইসলাম, আবু তাহের, হাজি রইছ মিয়া, জয়নাল আবেদীন মিয়া খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।