আড়াইহাজারে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে আড়াইহাজারের গোপালদীতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সেই সাথে পুরো আড়াইহাজার উপজেলাকে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সিকদার সাইজিং মিলে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ জাব্বার মাস্টার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সহ সভাপতি রুহেল সিকদার আওয়ামী লীগে যোগদান করেন                                                                               —ইত্তেফাক