নয়াদিল্লিতে আইএস দম্পতির আত্মঘাতী হামলার পরিকল্পনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ থাকা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ। গতকাল দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাগরিকত্ব আইনবিরোধী প্রতিবাদে ইন্ধন দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিবাদস্বরূপ যুব সম্প্রদায়কে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্যও তারা উসকানি দিয়েছে বলে অভিযোগ। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের পরিচয় শনাক্ত করে জানা গেছে দুজনের নাম জাহানজেব সামি ও হীনা বশির বেগ। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে জিহাদ-সংক্রান্ত নথি ও বই উদ্ধার করা হয়েছে। —ইন্ডিয়া টাইমস