জালিয়াতির অভিযোগে ভারতে গ্রেফতার ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুর

ভারতে সংকটাপন্ন ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ব্যাংক কেলেঙ্কারির অভিযোগে গত দুই দিন তাকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাংক। ৩ এপ্রিল পর্যন্ত এ ব্যাংকের প্রত্যেক গ্রাহক মাসে সর্বোচ্চ ৫০ হাজার রুপি তুলতে পারবেন বলে নির্দিষ্ট করে দেয় আরবিআই। শনিবার রানা কাপুরকে মুম্বাইয়ে ইডির দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর আগে মুম্বাইয়ের সমুদ্র মহল রেসিডেন্সিয়াল টাওয়ারে তল্লাশি চালায় ইডি। এরপর তার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে। এদিকে লন্ডন যাওয়ার বিমানে ওঠার আগেই মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের মেয়ে রোশনি কাপুর। —এনডিটিভি