বিএনপি ৪৮ ঘণ্টার মধ্যে কিছু একটা ঘটাবে ----------------শামীম ওসমান

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘আসন্ন নির্বাচনকে বানচাল করতে আইএসআই, জামায়াত, শিবির, জঙ্গি, বিএনপি সংগঠিতভাবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কিছু একটা ঘটাবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাষাঢ়ার রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে পাকিস্তানি আইএসআই নেটওয়াকের্র নির্বাচন বন্ধ করার উদ্দেশ্য প্রক্রিয়াধীন রয়েছে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ তার একটি অংশ। আমাদের পাওয়া তথ্য মতে, পাকিস্তান অ্যাম্বাসি কিংবা পাকিস্তানের আইএসআইয়ের লোকজন নারায়ণগঞ্জে গোপন বৈঠক করছে। তারা কোমলমতি মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে বড় একটি শক্তি তৈরি করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে।

শামীম ওসমান বলেন, ‘নাশকতার এ সব ঘটনা ঘটাতে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী জমিয়তে উলামায়ের মনির হোসেন কাসেমীর ওপর নির্ভর করা হয়েছে। তাই তার ওপর কোনো ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র যাতে না হয় এবং সে লক্ষ্যে কাসেমীকে নির্বাচনী সকল কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য প্রশাসনকে আহবান জানিয়েছেন শামীম ওসমান।