তিন টাকা

এই সময়ের ছড়া 

মোহাম্মদ কামরুজ্জামান

[সংবাদসূত্র: নান্দাইলে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন,

                দৈনিক ইত্তেফাক, ৫ মার্চ ২০২০]

 

বদের সাথে বদ মিলেছে—পিরিত বদে বদে,

মিলেমিশে তুলছে বালু ব্রহ্মপুত্র নদে।

ফুটপ্রতি তিন টাকা করে বেচছে নদীর বালু,

দুইদিকে তার দুপাড় ভেঙে হয়ে যাচ্ছে ঢালু।

ভাঙা শুরু করলে কি আর ভাঙে কেবল পাড়ই?

ঘাট ভেঙে যায়, মাঠ ভেঙে যায়, গাছপালা পথ বাড়ি।

মন ভেঙে যায় শিল্পী-কবির—হয় না ভাঙা শেষই—

জানে না যে দুই পাড়ে তার কত প্রতিবেশী।