মাস্কশূন্য রংপুর নগরী

স্টাফ রিপোর্টার, রংপুর

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবরে কয়েক ঘণ্টায় মাস্কশূন্য হয়ে গেছে রংপুর নগরী। আচমকা চাহিদা বাড়ায় স্টক খালি হলেও পাইকারি বাজারে অস্বাভাবিক দাম বাড়ায় খুচরা ব্যবসায়ীরা মাস্ক বিক্রি বন্ধ করে দিয়েছেন। ক্রেতারা জানিয়েছেন, আগের দিনে মাস্ক বিক্রি করলেও সোমবার নগরীর প্রায় কোনো সার্জিক্যাল ডিসপেনসারিতে মাস্ক পাওয়া যাচ্ছে না। ফুটপাতে পাওয়া গেলেও ১০ টাকার মাস্ক দ্বিগুণ তিন গুণের বেশি দামে বিক্রি হচ্ছে। সার্জিক্যাল ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকার মাস্কের একেকটি প্যাকেটের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা মাস্ক বিক্রি বন্ধ করে দিয়েছেন।