কাউখালীতে স্কুলছাত্রীর উত্ত্যক্তকারীর কারাদণ্ড

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালী উপজেলার নিলতী গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল হাওলাদার নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত খালেদা খাতুন রেখা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার উপজেলার কেশরতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।