মামলা, আটক তিন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার হোমনায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার হোমনা থানায় উভয় পক্ষই একটি করে মামলা দায়ের করেছে। মামলার বাদীরা হলেন—মনোয়ারা বেগম এবং ইউনুছ মিয়া। দুটি মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিও রয়েছে। এর আগে রবিবার রাতে উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুর গ্রামে এ সংঘর্ষ হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, উপজেলার আসাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম গ্রুপ এবং বশির গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, দুইটি মামলা হয়েছে। উভয় গ্রুপের তিন জনকে গ্রেফতার পর কোর্টে পাঠানো হয়েছে।