না’গঞ্জে সেই জয়নালের মুক্তি নিয়ে তোলপাড়

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রবেশ করে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে আটককৃত বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে আটকের পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

গত সোমবার রাতে সদর মডেল থানায় ওই ঘটনার পরে গতকাল মঙ্গলবার বিকালে ১৮ ঘন্টা আটকের পর তাকে থানা থেকে ছেড়ে দেয়ায় শহরে তোলপাড় চলছে। যদিও সোমবার রাতে সদর থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছিল, কর্তব্যরত এএসআইকে হত্যার চেষ্টার অভিযোগে জয়নালকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, আপাতত তার জামাতার জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জয়নালকে নজরদারীসহ থানায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।