আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নিচ্ছে ৪৮টি সংবাদ মাধ্যম।
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই ফুটবল আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৪০ হাজার টাকা পুরস্কার। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২০ হাজার টাকাসহ ট্রফি। এছাড়াও থাকছে ফেয়ার-প্লে ট্রফি এবং সর্বোচ্চ গোলদাতার ট্রফি। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারী দলগুলো প্রতি ম্যাচে পাবে ১ হাজার টাকা করে ম্যাচ ফি।
গতকাল সোমবার ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।