জাবিতে ১২ শিক্ষক ও পাঁচ প্রকৌশলীকে সম্মাননা

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রাউন সিমেন্টের উদ্যোগে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া ৫ জন প্রকৌশলীকে সম্মাননা ও ১৬ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক নাঈমা আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জাহিদুল করিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মাহ্ফুজা খাতুন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তানজিলা হোসাইন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক বারতা চক্রবর্তী ও মো. কাশেদুল ওহাব তুহিন, সহকারী অধ্যাপক মমতাজ আক্তার, মো. রকিবুল হাসান, শাহ্পার শামস ও সাজু সাহা এবং প্রভাষক মো. শরিফুল ইসলাম।

সম্মাননা পাওয়া পাঁচ প্রকৌশলী হলেন তৌহিদ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাসুদ, ডিজাইন ওয়ের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আবাসন আর্কিটেক্টস অ্যান্ড ডিজাইনের ব্যবস্থাপনা পরিকচালক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সিইও অ্যান্ড কনসালটেন্ট, ঢাকা বিল্ডিং প্ল্যান, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের ফাউন্ডার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, গ্রিন হোমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল আমিন। এদিকে গবেষণা কার্যক্রমে ‘শিক্ষানবিশ’ হিসেবে অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সভাপতি নাঈমা আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এফসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তালুকদার ও ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা শংকর কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।